1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ফার্মেসিকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ সপ্তাহ আগে
  • ৫৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রাখার অপরাধে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) বিকেলে দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দুটি ফার্মেসিকে ১০ হাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ।

এ সময় জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক কবির হোসেন, সহকারী কমিশনারের পেশকার মোঃ বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা