1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ২৩১ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনি –

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন,গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে, শিক্ষক যদি মেধাবী হন, তবে আমাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে,বাংলাদেশকেও বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে।

সোমবার (২২শে সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন,প্রাথমিক শিক্ষা একটি দেশের ভবিষ্যৎ নির্মাণের প্রথম ভিত্তি। আমাদের লক্ষ্য শুধুমাত্র বিদ্যালয়ে ভর্তি নয়, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। তিনি বলেন, আজকের এ অনুষ্ঠান শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

অনুষ্ঠানে উপজেলার সেরা শিক্ষক, শিক্ষার্থী ও সেরা বিদ্যালয় গুলোকে সম্মাননা জানানো হয়।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান খাঁনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

এর আগে প্রধান অতিথি উপজেলার কাচপুরে সীমানা তোড়ন ও পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি আধুনিক সভাকক্ষ “অর্কিড”-এর উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা