
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘অপরাধ দমনে’ মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পুড়িয়া হেরোইনসহ ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মঙ্গলবার(১সেপ্টেম্বর) ভোররাত থেকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক’পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশের চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে রাত সাড়ে ৩ টার দিকে কাঁচপুর ইউপির সোনাপুর সাকিনস্থ মেম্বার গলি শাপলা ডিজিটাল স্টুডিও এর সামনে থেকে সোনাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৪)কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পুড়িয়া হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।
এছারাও মাদকসেবনকারী নুর আলম (৪৮), বকুল হোসেন (২৮), দীন ইসলাম (৩৫), মোঃ মাসুম রানা (২৯), কবির হোসেন (৩২), জহিরুল ইসলাম রাজু, মোঃ রিফাত (২২) নামে আরো ৭ আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।