1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার,ভ্রাম্যমান আদালতের জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার,ভ্রাম্যমান আদালতের জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৫ মাস আগে
  • ১২১ বার পঠিত

মোঃ নুর নবী জনি

 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এসময় কর্মকান্ডে অভিযুক্ত সাবের মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শনিবার দুপুরে চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা চেকপোস্ট এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

 

অভিযুক্ত ব্যক্তি খাগড়াছড়ি জেলার খংস্রপাড়া মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে।

 

জানা যায়, উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্নে অভিযুক্ত সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এসময় গোপন তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটকে সঙ্গে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন।

 

পাশাপাশি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন) ২০১২ এর ২৪ ধারা অমান্য করায় নগদ ১০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। উদ্ধারকৃত পরবর্তীতে কচ্ছপগুলোকে বৈদ্যেরবাজার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

 

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । পাশাপাশি কচ্ছপগুলিকে অবমুক্তও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা