1. admin@bangladeshbulletin24.com : admin :
ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ সপ্তাহ আগে
  • ৭৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ও মানহীন ওষুধ সংরক্ষণের দায়ে ৪ টি ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর বাজারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলার ওষুধ তত্ত্বাবধায়ক,সহকারী কমিশনার’র (ভূমি) কম্পিউটার অপারেটর আতাউর রহমান এবং সোনারগাঁ থানার পুলিশের একটি টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে, ৪টি ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যাওয়ায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ এর অধীনে প্রতিষ্ঠান ৪টিকে সর্বমোট ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের সময় বাজারের অন্যান্য ফার্মেসিতেও ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ফার্মেসি মালিকদের অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ কিংবা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা