1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে বিজিবির টহল - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে বিজিবির টহল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ১০৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২।

বিজিবি সূত্র জানায়, ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বাড়ির পথে যাত্রা করেন। এ সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ সংঘটনের আশঙ্কা থাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা, কাঁচপুর সেতু ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়।

মেঘনা টোল প্লাজা এলাকায় নায়েব সুবেদার মো. আতাউর রহমানের নেতৃত্বে এবং কাঁচপুর সেতু এলাকায় হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।নারায়ণগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৬২ এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে আমাদের ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন এবং কোনো ধরনের অপরাধের শিকার না হন, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরো জানান, ঈদকে ঘিরে পরিস্থিতি বিবেচনায় মহাসড়কে টহল ও নজরদারি কার্যক্রম আরো জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা