1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা  - বাংলাদেশ বুলেটিন ২৪
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২৩ ঘন্টা আগে
  • ৪৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানবিক ” ডাঃ মুস্তাফিজুর রহমান দিগন্ত “-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ ছাড়া রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান।

এ সময় আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, “আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখব।”স্থানীয় মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সামাজিক দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেন।

ডাঃ মুস্তাফিজুর রহমান দিগন্ত তার বক্তব্যে বলেন, এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার মামুন,মোগরাপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাজহারুল ইসলাম মানিক ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলনসহ সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা