1. admin@bangladeshbulletin24.com : admin :
বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন - বাংলাদেশ বুলেটিন ২৪
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন সোনারগাঁয়ে কাশ্মির গ্রুপে ডাকাতি সোনারগাঁয়ে ডিবি পুলিশের অভিযানে ২৩ হাজার ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে গাঁজাসহ আটক-৩ সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যার ঘটনায় কক্সবাজারে গ্রেপ্তার-১ এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে পুলিশের অভিযান,গ্রেপ্তার-২৬ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দারের শাড়ী বিতরণ 

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সোনারগাঁয়ে সংবাদ সম্মেলন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১৫ ঘন্টা আগে
  • ৩১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. সেলিম সরকার তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় একটি অসাধু চক্র তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সেলিম সরকার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে নয়াপুর বাজারে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন তিনি।

সেলিম সরকার সাদীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য।

সংবাদ সম্মেলনে সেলিম সরকার বলেন, তিনি কারও কাছে চাঁদা দাবি করেননি। সামনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় কিছু অসাধু লোক তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বলে তিনি মনে করেন। তিনি সবসময় মাদকের বিরুদ্ধে লড়াই করে আসছেন বলেও জানান। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
এদিকে, স্থানীয় বাজারের কয়েকজন ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা প্রায় ৩০ বছর ধরে ওই বাজারে দোকানদারি ও ব্যবসা করে আসছেন। তাঁদের দাবি, এই দীর্ঘ সময়ে সেলিম সরকার তাঁদের কাছে কখনো এক টাকা চাঁদাও দাবি করেননি।
এলাকাবাসীর কয়েকজন আরও জানান, সেলিম সরকার তাঁদের বিপদে-আপদে পাশে দাঁড়ান এবং বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁদের ভাষ্য, তিনি একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা