
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২৯ পিস ইয়াবাসহ মোঃ আমিন(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
এর আগে নারায়ণগঞ্জ জেলার নবাগত এসপি হাবিবুর রহমান এর নির্দেশে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সন্ধা ৭ টার দিকে উপজেলা সাদিপুর ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আমিন নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর ইয়াছিন মোল্লার বাড়ীর ভাড়াটিয়া ফালান হোসেনের ছেলে ।
এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে ২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।