1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদান - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগদান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ সপ্তাহ আগে
  • ১০৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ ভূঁইয়া গত সোমবার সকালে কর্মস্থলে যোগদান করেছেন। নতুন কর্মস্থলে পৌঁছলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, স্টাফ নার্স ও কর্মচারিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে তিনি সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

৩৯তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হয়ে ডা. রাসেল আহমেদ ভূঁইয়া ভোলার চরফ্যাশন উপজেলায় মেডিকেল অফিসার হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ডা.রাসেল আহমেদ ভূইয়া সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের রাওতগাঁও গ্রামের বাসিন্দা মো: হাসান আলি ভুইয়া ও গৃহীনি শাহিনা হাসান এর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা