1. admin@bangladeshbulletin24.com : admin :
জন্ম-মৃত্যু নিবন্ধনে নাঃগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও আসিফ আল জিনাত  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

জন্ম-মৃত্যু নিবন্ধনে নাঃগঞ্জের শ্রেষ্ঠ ইউএনও আসিফ আল জিনাত 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ১০০ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের জুন মাসে নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ বুধবার (পহেলা জুলাই ) এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, জেলার ৫টি উপজেলার মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সর্বোচ্চ সাফল্য অর্জন করে প্রথম স্থান লাভ করেছে সোনারগাঁ উপজেলা। জুন মাসে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৮৬৪টি, অর্জিত হয়েছে ৯২৩ টি। অন্যদিকে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ২৫৪ টি, অর্জিত হয়েছে ১৪৮টি।

পরিসংখ্যান অনুযায়ী, জন্ম নিবন্ধনের হার ১০৭ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৫৮ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে গড় সাফল্যের হার দাঁড়িয়েছে ১৬৫ শতাংশ, যা নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ।

এ বিষয়ে ইউএনও আসিফ আল জিনাত বলেন, কোনো অর্জন একার পক্ষে সম্ভব নয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সচিব, উদ্যোক্তা ও গ্রাম পুলিশের সদস্যদের আন্তরিক প্রচেষ্টা এবং দলগত কাজের ফলেই এ সাফল্য এসেছে। এ অর্জন সোনারগাঁবাসীর। এজন্য জেলা প্রশাসক মহোদয় ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা