
নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য নাজমুল খান শান্ত (৩১)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ভোর সারে ৫ টায় উপজেলার মোগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় তাকে পোস্টারসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল খান শান্ত সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস এলাকার দুরুদ খাঁন।
ডিবি পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা সোনারগাঁও – বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান এর প্রত্যক্ষ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।