1. admin@bangladeshbulletin24.com : admin :
বৈদ্যোর বাজার ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বৈদ্যোর বাজার ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ৯০ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনিঃ-

২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যোর বাজার ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ মে) সকালে উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে এবং সোনারগাঁ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি মাসিক চাল ৩০ কেজি ও জেলেদের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বৈদ্যোর বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, আবুল মেম্বার, উর্মী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে এই খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে, যাতে তারা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা