1. admin@bangladeshbulletin24.com : admin :
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৮ মাস আগে
  • ১৪২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে ভ্রাম্যমাণ আদালত  জরিমানা করেছেন।

শনিবার (১০ জানুয়ারী) দুপুরে পৌরসভার আদমপুর মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী মরিয়ম মসীহ’র নেতৃত্বে কয়েকশত মহিলাদের তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়ার খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাকে জরিমানা করেন।

এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ বলেন, তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছে। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে তা আমার জানা নেই।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পেয়েছি। তাই নির্বাচনী আচরণই বিধিমালা ২০২৫ এর ১৮ ধারায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা