1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে নারী মাদক কারবারি আটক - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সোনারগাঁয়ে নারী মাদক কারবারি আটক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১৮৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি হাফছা(২০) ব্রাহ্মণপাড়া জেলার কসবা থানার শীতলপাড়া এলাকার শেখ ধন মিয়ার স্ত্রী।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা