1. admin@bangladeshbulletin24.com : admin :
বিশ্ব শিশু দিবস উপলক্ষে সোনারগাঁয়ে খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিশ্ব শিশু দিবস উপলক্ষে সোনারগাঁয়ে খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১২ মাস আগে
  • ২৩৭ বার পঠিত

মোঃ নুর নবী জনি –

বিশ্ব শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশু কিশোরদের জাতীয় সংগঠন ‘খেলাঘর’ সোনারগাঁ উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেলে ইউনাইটেড স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সোনারগাঁ উপজেলা খেলাঘর কর্তৃক আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি জহিরুল ইসলাম জহির।

 

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের প্রিন্সিপাল সামসুল আলম আজাদ, অধ্যাপক শহিদ হোসেন মিঠু, খেলাঘরের নাঃগঞ্জ জেলা কমিটির সম্পাদক মনসুর আহম্মেদ, জয়নাল আবেদিন, সংগঠক নয়ন, শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের কান্ট্রি ডিরেক্টর শাহ আলম, অনার্য প্রকাশনীর কর্ণধার শফিক রহমান, ইনার হুইল ক্লাব অব ভুবনডাঙ্গা ঢাকা’র প্রেসিডেন্ট সমাজকর্মী নাসিমা আলম হাসি প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাঘরের কর্মকর্তা আনোয়ার হোসেন, ইকবাল হোসেন রতন, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, ফারজানা মনি, মিলন হোসাইন, সুলতানা রাজিয়া, ফারজানা আহসান জয়া, কাজল বনিক, দিপু, আজিবুর রহমান, আলাউদ্দিন আহম্মেদ ও শিখা মনিসহ নেতৃবৃন্দ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধীক শিক্ষার্থী অংশ নেয়। পরে প্রতিটি গ্রুপ থেকে ৫ জন করে শ্রেষ্ঠদের ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও বিজয়ীসহ অংশগ্রহণকারীদের সার্টিফিকেট, রং পেন্সিল ও বই উপহার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা