1. admin@bangladeshbulletin24.com : admin :
বিএনপি নেতার বিরুদ্ধে ফেইক আইডি দিয়ে মিথ্যা সংবাদ, এলাকাবাসীর ক্ষোভ  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

বিএনপি নেতার বিরুদ্ধে ফেইক আইডি দিয়ে মিথ্যা সংবাদ, এলাকাবাসীর ক্ষোভ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৪৩৫ বার পঠিত

নিউজ ডেক্সঃ-

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলীকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী একজন স্বনামধন্য ব্যক্তি, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত রাজনীতি করে আসছেন ,তিনি রাজনিতি জীবনে জাগো দল এর সদস্য ছিলেন,ছিলেন গ্রাম সরকার প্রধান, সততার সহিত দায়িত্ব পালন করেন আড়াইহাজার সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে। পরবর্তীতে সভাপতির দায়িত্ব পেয়ে ঊর্ধ্বতন নেতাকর্মীদের নজর কারেন এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

ইউসুফ আলী ভুইয়ার সততা ও রাজনীতিক নেতৃত্বের কারণে তাকে দায়িত্ব দেওয়া হয় উপজেলা বিএনপির সভাপতি হিসেবে।

বর্তমানে তিনি সততা ও নিষ্ঠার সাথে উপজেলা বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছেন, তার দায়িত্ব পালনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল অনলাইন ও ফেক আইডি দিয়ে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রকাশ করে যাহার কোন ভিত্তি নেই।

যেই মেয়েটিকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয় ওই মেয়েটি এর আগেও দুই দুইবার একই ছেলের সাথে পালিয়ে গিয়েছিল এবং মেয়ের পরিবার পুলিশকে দিয়ে মেয়েটিকে উদ্ধার করে। সর্বশেষ মেয়েটি আবারো পালিয়ে গেলে ওই মেয়েটির পরিবার আবারও উদ্ধারের জন্য অভিযোগ করে, পুলিশের কাছে আকুতি জানান।

এঘটনা দেখে এলাকাবাসী আড়াইহাজার থানা পুলিশ কে অনুরোধ করেন মেয়েটিকে যেনো দ্রুত উদ্ধার করা হয়। অথচ একটি কুচক্রীমহল ফেইক আইডি দিয়ে বিএনপির সভাপতি ইউসুফ আলীর মানহানি করার জন্য সংবাদ প্রকাশ করেন। তিনি নাকি রাজনীতিক প্রভাব বিস্তার করে বাদিনীকে মামলা করতে বাঁধা দেন যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ফেক আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য  আড়াইহাজার থানা পুলিশকে অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা