1. admin@bangladeshbulletin24.com : admin :
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির দোয়া ও খাবার বিতরণ  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির দোয়া ও খাবার বিতরণ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে কাঁচপুর বিসিক শিল্পনগরীর মালিক সমিতির কার্যালয়ের সামনে দোয়া ও খাবার বিতরণ করা হয়।।

অনুষ্ঠানে বিসিক শিল্পনগরী মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা