1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সোনারগাঁয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ চত্ত্বরে থেকে একটি র‌্যালি বের করা হয় র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রহমান,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: শাহীনুর রহমান,ইউনিয়ন সমাজকর্মী মোঃ লুৎফুর রহমানসহ সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
পরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা