1. admin@bangladeshbulletin24.com : admin :
ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগদান - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ইঞ্জিঃ মাসুমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সম্মেলনে যোগদান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩০০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতো বছর পর সম্মেলন হওয়ায় দলীয় কর্মীদের মাঝে বেড়েছে উচ্ছাস ও উত্তেজনায়।

রোববার বিকেলে শহরের ইসদাইর এলাকার ওসমান পৌর স্টেডিয়ামে মাঠে এ ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জেলার সকল প্রান্ত থেকে কর্মীরা র‌্যালি নিয়ে স্টেডিয়ামে আসেন। কেউ কেউ এসেছেন ঘোড়ায় চড়ে। কেউবা আবার গান-বাজনা করে, সর্বোপরি আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

আর এই নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সোনারগাঁ উপজেলা থেকে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সানমুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম ও সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের নেতৃত্বে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে হাজার হাজার নেতাকর্মী সম্মেলনে যোগদান করেন।

এসময় সোনারগাঁ থেকে বিশাল মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামের সম্মেলনে যোগদান করেন তারা। রং বেরঙের পোষ্টার বিলবোর্ড আর ব্যানারে ছেয়ে গেছে স্টেডিয়ামের আশপাশ সহ পুরা শহর।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জাহিদ হাসান জিন্নাহ,লায়ন মাহবুবুর রহমান বাবুল,আল আমিন সরকার, হুমায়ুন কবির ভুইয়া,মোশাররফ ওমর,সামসুল ইসলাম সামসু, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা