1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন শেখ বিল্লাল - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হলেন শেখ বিল্লাল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৫৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল।

এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জাহিদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহান সরকার প্রমুখ।

সার্কেল অফিস ও থানা সমূহের অভিযোগ অনুসন্ধান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সকল বিষয় এই অভিন্ন মানদণ্ডে পয়েন্টভিত্তিক বিচার বিশ্লেষণের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেনকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আগামী দিনগুলোতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে অনুগত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা