1. admin@bangladeshbulletin24.com : admin :
ডাকাতদের সিএনজিতে অগ্নিসংযোগ, গ্রেফতার-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ডাকাতদের সিএনজিতে অগ্নিসংযোগ, গ্রেফতার-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৬ মাস আগে
  • ৯৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতদের একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়ে দুই ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

বুধবার(১৪ জানুয়ারী) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় মহাসড়কে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ডাকাতদল (নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩) নাম্বারের একটি সিএনজি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে মালামাল,টাকা-পয়সা লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় ডাকাতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা। পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুণ নেভায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক নামে দুই ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। আটকৃত ডাকাত রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা