1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে র‍্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে র‍্যাবের পৃথক অভিযানে গ্রেপ্তার-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৭৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

র‍্যাব-১১র পৃথক অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে  যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ও ডাকাত দলের এক সর্দার গ্রেফতার।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বারদী বাজার ও পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় র‍্যাব বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলোঃ-যাবজ্জীবন কারাদণ্ডপাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেনকে (২৭) ও ডাকাত দলের সর্দার মামুন (২৫)।

যাবজ্জীবন কারাদণ্ডপাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত, তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।

ডাকাত দলের সর্দার মামুন তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি ডাকাতি মামলা, একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা