1. admin@bangladeshbulletin24.com : admin :
৪৮ ঘণ্টার মধ্যে গৃহবধূ ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে গৃহবধূ ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে খালাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি লিটন ওরফে লিটাকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১১র একটি অভিযানিক দল ।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় আড়াইহাজার থানার পায়রা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি লিটন ওরফে লিটা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী কলেজপাড়া (স্বর্ণকার জাহাঙ্গীর মিয়ার বাড়ির ভাড়াটিয়া) ও মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

র‍্যাব বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কামাল মিস্ত্রীর ছেলে টুটুল হোসেন তার স্ত্রীকে নিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। একই এলাকায় তাদের আত্মীয়, বিবাদী লিটন ওরফে লিটাও বসবাস করত এবং আত্মীয়তার সুবাদে প্রায়শই তাদের বাসায় আসা-যাওয়া করত। এই সুযোগে লিটন তার খালাতো ভাইয়ের স্ত্রীর প্রতি কুনজর দেয় এবং বিভিন্ন সময়ে অশালীন কথাবার্তা ও কুপ্রস্তাবের মাধ্যমে উত্যক্ত করার চেষ্টা করত। ভুক্তভোগী নারী তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লিটন তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতো।
এরই জের ধরে, গত ১৪ মে ভোরে ভুক্তভোগীর স্বামী টুটুল হোসেন নাস্তা আনার জন্য বাসা থেকে বের হলে লিটন কৌশলে ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ করে। ভুক্তভোগী নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করার চেষ্টা করলে লিটন তার মুখ চেপে ধরে, ভয়ভীতি ও হুমকি দিয়ে শয়নকক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মামলা রুজু হওয়ার পর, র‍্যাব-১১র একটি চৌকস আভিযানিক দল মামলার আসামি লিটনকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ শুরু করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আড়াইহাজার থানার পায়রা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা