1. admin@bangladeshbulletin24.com : admin :
ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১৮ বার পঠিত

ব্যবসায়ীকে অপহরণ, ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুন সহ ১১ জনের নামে মামলা

মোঃ নুর নবী জনিঃ-চাঁদাদাবি ও মারধরের ঘটনায় ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদসহ ১১ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ ফতুল্লায় মামলা করেছেন ব্যাবসায়ী মো: শাহ আলম। এঘটনায় আরো ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গতকাল বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে শাহ আলম মামলাটির জন্য আবেদন করলে আদালতের নির্দেশে ফতুল্লা থানায় মামলাটি রুজু করা হয়।

মামলায় কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ (৫৩), মো: হারুন অর রশিদ(৪৮) মো: মোকারিম (৫২) ও শাহাদৎ হোসেন সেন্টুসহ (৪৭)  ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে ও ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যাবসায়িক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে সাথে থাকা নগদ ২০ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এ সময় তারা তাকে অপহরণ করে আলীগঞ্জে মোকারিমের অফিসে নিয়ে যায়। তারা তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও স্ট্যাম্পে সই নিয়ে নেয়।

ওই সময় আসামিরাসহ অজ্ঞাত আরো অনেকের সহায়তায় প্রায় সাত কোটি পাঁচ লাখ টাকার সম্পত্তি আত্মসাৎ করে নেয়। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতদিন মামলা করতে পারেননি বলেও অভিযোগ করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা