1. admin@bangladeshbulletin24.com : admin :
ফতুল্লায় সিক্রেট বাহিনীর আতঙ্কে এলাকাবাসী,প্রশাসনের হস্তক্ষেপ কামনা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ফতুল্লায় সিক্রেট বাহিনীর আতঙ্কে এলাকাবাসী,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৮৮ বার পঠিত

ফতুল্লা প্রতিনিধিঃ-কিশোর গ্যাং লিডার শুভ-জয় বাহিনীর সশস্ত্র মহড়ায় পিলকুনি-তক্কতারমাঠ, পেয়ারা বাগান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরেছে। গত কয়েকদিন ধরে শতাধিক কিশোর অপরাধী এসব এলাকায় ধারাবাহিক ভাবে মহড়া দিচ্ছে। এলাকার আধিপত্যের জানান দিতেই এই মহড়া দেয়া হচ্ছে এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, কথিত ছাত্রলীগ নেতা শুভ এবং সহযোগী জয়ের নেতৃত্বে শতাধিক কিশোরী অপরাধী নিয়ে গড়ে উঠেছে ‘সিক্রেট বাহিনী’। এই বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে গত কয়েকদিন ধরে পিলকুনি, তক্কারমাঠ, পেয়ারা বাগান এলাকায় নিয়মিত মহড়া দিচ্ছে। ছাত্র সমাজের নেতাকর্মীদের সঙ্গে বিরোধের জের ধরে কিশোর অপরাধীদের এটা শক্তি জানাজ দিতেই এই মহড়া দিচ্ছে

স্থানীয় সূত্র জানায়, কথিত ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ ওরুফে চাঁন শুভ নিজেকে কখনো ছাত্রলীগ নেতা, কখনো র‍্যাবের সোর্স, কখনো ফতুল্লা মডেল থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকে। এছাড়াও প্রায় সময়ই তুচ্ছ ঘটনার জের ধরে মানুষের উপর, বসতবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে থাকে। এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

কিশোর অপরাধীদের নেতৃত্ব দেয়াসহ রয়েছে নানা অপকর্মের অভিযোগ। শুভ-জয় বাহিনীর হামলা থেকে সংখ্যালঘু পরিবার, আওয়ামীলীগ নেতা কিংবা মসজিদ কমিটির সভাপতি কেউ ছাড় পায়নি।

এরআগে রফিউল ইসলাম উদয় ও রাকিবুল নামে দুই যুবককে ফতুল্লা রেলষ্টেশন উকিল বাড়ীর মোড়ে গতিরোধ করে কুপিয়ে জখম করে। এসময় যুবকদের কাছে থাকা ১৩ হাজার টাকা ছিনতাই করে ঘটনাস্থল ত্যাগ তুচ্ছ ঘটনার জের ধরে এক সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে পার্থ চন্দ্র দাস নামে যুবককে গুরুতর আহত করে। এসময় পরিবারের দুই নারী সদস্যকেও লাঞ্ছিত করে শুভ বাহিনী।

এই বাহিনীর তান্ডব এখানেই শেষ নয়। ব্যাংককলোনী এলাকার সজল মিয়ার স্কুল পড়ুয়া ছেলেকে প্রকাশ্যে মারধর করে অপহরণের চেষ্টা চালায়। নূর মসজিদ এলাকায় লাভলু নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করে সিক্রেট বাহিনীর সদস্যরা। এক প্রবাসীর বাড়ীতে হামলা চালায় এ বাহিনী। হামলার ঘটনায় প্রবাসীর স্ত্রী রুমা বেগম শুভ বাহিনীর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওমর ফারুকের বাড়ীতে সশস্ত্র হামলা চালায় শুভ-সিনহা বাহিনী।
উল্লেখ কয়েকদিন আগে শুভ্র বাহিনীর নামে আভিযোগ দামের করেন।

এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওমর ফারুকের বাড়ীতে সশস্ত্র হামলা চালায় শুভ-সিনহা বাহিনী। উল্লেখ, কয়েকদিন আগে শুভ বাহিনীর সদস্যরা পিলকুনি পাঁচতলা এলাকায় অবস্থিত বাইতুল হামদ জামে মসজিদে প্রবেশ করে মসজিদের সভাপতিকে নাজেহাল করেছে। আওয়ামীলীগ নেতা মোবারক হোসেনের শেল্টারে চাঁন শুভ-সিনহা-জয় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এমন অভিযোগ স্থানীয়দের। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা