1. admin@bangladeshbulletin24.com : admin :
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু, একমাত্র শিশু কন্যা আহত - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু, একমাত্র শিশু কন্যা আহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

পরিবার নিয়ে বাড়ী ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে,  মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় তাদের একমাত্র শিশু কন্যা তাহরিন জাহান ফাহা (৬) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেনঃ-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম বাবু (৩৪) ও তার স্ত্রী তাহমিনা আক্তার (৩০)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান,শুক্রবার দুপুরে নাজমুল ইসলাম বাবু মোটরসাইকেল যোগে স্ত্রী ও একমাত্র শিশু কন্যাকে নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যায়।বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে কাঞ্চন- রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী স্ত্রীর মৃত্যু হয়।  গুরুতর আহত অবস্থায় শিশু কন্যা তাহরিন জাহান ফাহাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, সড়ক দূর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রূপঞ্জ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা