1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৩৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

জামায়াত-বিএনপির হরতাল, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়নগঞ্জ সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের হরতাল বিরোধী শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর,মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় সোনারগাঁ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে মিছিল করেন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

 

মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল থেকে হরতালের নামে বিএনপির আগুন সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন হুঁশিয়ারি শ্লোগান দেয়া হয়।

 

এসময় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, জামায়াত বিএনপির নৈরাজ্য ও আগুন সন্ত্রাস থেকে জনগনের জানমাল রক্ষায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা সব সময় রাজপথে থাকবে। তিনি বলেন, এই অবৈধ হরতালে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা রাজপথে রয়েছেন।ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এসময় হরতাল বিরোধী শান্তি মিছিলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা