1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে " হাসিনা এডটার্স টেল " প্রামাণ্য চিত্র বিনামূল্যে প্রদর্শন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ” হাসিনা এডটার্স টেল ” প্রামাণ্য চিত্র বিনামূল্যে প্রদর্শন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-১৯৮১ সালে দেশে ফেরা, দিক হারানো আওয়ামীলীগের হাল ধরে দলকে আবার কক্ষপথে ফেরানো, স্বৈরাচারবিরোধী আন্দোলন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীত্ব–এসব বিষয় নিয়ে নির্মিত ” হাসিনা এডটার্স টেল ” প্রামাণ্য চিত্রটি বিনামূল্যে প্রদর্শন করার আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা সম্মেলন কক্ষে ” হাসিনা এডটার্স টেল ” প্রামাণ্য চিত্রটি দর্শনার্থীদের বিনামূল্যে প্রদর্শন করার উদ্বেগ গ্রহণ করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়ার সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নগদ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক।

শুক্রবার (৬ অক্টোবর)  সকাল সাড়ে দশটা থেকে বিকেল ও পরদিন ( ৭ অক্টোবর ) শনিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল পর্যন্ত প্রামান্য চিত্রটির প্রর্দশনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীদের বিনামূল্যে টিকিট প্রদান করা হবে।

এরকম ব্যতিক্রমধর্মী আয়োজনের বিষয়ে তরুণ রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক বলেন, যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের ত্যাগের ইতিহাস দেখে আসছি। একটি পরিবারকে নৃশংস ভাবে হত্যার ঘটনা ও নিশ্চিহ্ন করার অপচেষ্টা সম্পর্কে আমার এলাকার জনগণ প্রামাণ্য চিত্রের মাধ্যমে আরো স্পষ্ট ধারণা নিতে পারবে। পাশাপাশি একটি পরিবার বা ব্যক্তির পক্ষে কতটুকু ত্যাগ করা সম্ভব, সেটিরও একটি উদাহরণ সবাইকে দেখানো সম্ভব হবে বলে আমি মনে করছি।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকাবস্থায় পরিবারের সব সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এরপর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফেরেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর নানা ঘটনা প্রবাহ নিয়ে এই প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা