1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ই আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৫ই আগষ্ট কাল রাত্রিতে ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে সনমান্দী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে দরিকান্দী এলাকায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সনমান্দী ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর সভাপতি পদপ্রার্থী মামুন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুম।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল,সহ-দফতর সম্পাদক এ্যাড.মোখলেসুর রহমান আমির,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ,সদস্শামসুজ্জামান শামসু,সাবেক ছাত্র নেতা মোবারক হোসেন।

এ সময় বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান। পরে গ্রেনেড হামলা ও ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকলের রুহের মাগফেরা কামনায় দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার (খিচুড়ী) বিতরণ করা হয়।

এছারাও আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা