1. admin@bangladeshbulletin24.com : admin :
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রূপগঞ্জে ফলজ গাছ রোপণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রূপগঞ্জে ফলজ গাছ রোপণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ সপ্তাহ আগে
  • ৭৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রুপগঞ্জে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলজ গাছ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিদ্যালয় প্রাঙ্গণে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ প্রজাতির চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির শিক্ষার্থী ও উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি শুধু সংখ্যার লক্ষ্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার। শিক্ষার্থীরা আজ যে চারা রোপণ করল, তাদেরই যত্নে তা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। আসুন, প্রতিটি চারা বাঁচাই এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হই।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমান।

এছারাও সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, কর্মসূচির আওতায় জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে স্কুল-কলেজ, সড়ক, নদীর পাড় ও সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক বৃক্ষরোপণ চলবে। রোপণ করা প্রতিটি চারা পরিচর্যার জন্য শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে, যাতে গাছ লাগানোর পাশাপাশি বাঁচানোর লক্ষ্য পূরণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা