1. admin@bangladeshbulletin24.com : admin :
২২ মামলার আসামী টাইগার মোমেন ডিবি পুলিশের হাতে গ্রেফতার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

২২ মামলার আসামী টাইগার মোমেন ডিবি পুলিশের হাতে গ্রেফতার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-সন্ধ্যার পর থেকে ভোর সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার আতংকের নাম মোমেন বাহিনী । এই বাহিনীর চৌকশ সদস্যরা চোখের পলকে একজন পথযাত্রীসহ যে কোন ব্যক্তিকে খুন করে সর্বস্ব লুট করতে পারদর্শী।

আর এমন শত শত ছিনতাই, খুন, রাহাজানীসহ নানা  অপরাধের পর মাত্র ২২ টি মামলার আসামী হয়ে কারাবরণ করলেও সেই মোমেন বাহিনীর প্রধান মোমেন তার বাহিনীকে নিয়ে প্রতি রাতেই ছিনতাই করেই যাচ্ছিলো বিনা বাধায়। আর এমন সাহসিকতার জন্য পুরো সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের কাঁচপুরে এই মোমেনকে সকলেই ‘টাইগার মোমেন’ হিসেবে উপাধি দিয়ে পুরস্কৃত করায় তিনি কোন সংস্থাকে আর তোয়াক্কা করতো না।

প্রায় প্রতি রাতেই মোমেন ও তার বাহিনীর সদস্যদের চিৎকার শোনা যায়, “স্যার আজকে যান গা, পরে দেখা করমু নে !”

এমন অসংখ্য ঘটনার পর এবার গত শনিবার দিবাগত ভোর রাতে সেই ২২ মামলার কুখ্যাত আসামী মোমেন ওরফে টাইগার মোমেনকে কাঁচপুর এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক রুহল আমিনের নেতৃত্বে ডিবি  সদস্যরা।

তথ্য সূত্রে জানা যায়, অত্যান্ত কৌশলে এই অপরাধীকে গ্রেফতার করার পর ভোর রাত থেকেই কুখ্যাত খুনি ও ছিনতাইকারীদের দলনেতা মোমেন ওরফে টাইগার মোমেনকে ছাড়িয়ে নিতে জোড় তদবির চালায় মোমেন বাহিনীর সদস্যরা।তাদের তদবির কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সততার সাথে কাজ করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন তাকে শ্রীঘরে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা