1. admin@bangladeshbulletin24.com : admin :
২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কালামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কালামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৭৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৫ই আগষ্ট কাল রাত্রিতে ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সনমান্দী ইউনিয়নের আওয়ামী লীগের কার্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভায় সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবুর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা মোবারক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এ্যাড.আনিসুর রহমান দিপু।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের বর্তমান ১ নং সদস্য মাহফুজুর রহমান কালাম।

এ সময় বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানান। পরে গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে রান্না করা খাবার (খিচুড়ী) বিতরণ করা হয়।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল,সহ-দফতর সম্পাদক এ্যাড.মোখলেসুর রহমান আমির,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ,সদস্য শামসুজ্জামান শামসু।

এছারাও আরোও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান দুলাল, সোনারগাঁ উপজেলা আওয়ামী মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা