1. admin@bangladeshbulletin24.com : admin :
১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই আমাদের সবচেয়ে বড় শক্তি -ডিসি - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই আমাদের সবচেয়ে বড় শক্তি -ডিসি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণ,এই  “১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই বিশাল মানবসম্পদকে দক্ষভাবে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ হবে আরও সমৃদ্ধ ও সুন্দর।

বৃহস্পতিবার (২২ মে) নারায়ণগঞ্জ কলেজ কৃষি ক্লাব আয়োজিত বৃক্ষরোপণ ও ছাদ বাগান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাদ বাগান করার আহ্বান জানান। পরে তিনি কলেজ প্রাঙ্গণে একটি ফলজ গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। সেখানে তিনি তরুণ সমাজকে দেশের উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মশালায় নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা মূল প্রবন্ধ পাঠ করেন।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাশফাকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা