1. admin@bangladeshbulletin24.com : admin :
স্বাধীনতা বিরোধী বিএনপি,জামাত জোট বার বার ষড়যন্ত্র করছে,কিন্তু তারা সফল হবে না-এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

স্বাধীনতা বিরোধী বিএনপি,জামাত জোট বার বার ষড়যন্ত্র করছে,কিন্তু তারা সফল হবে না–এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৩৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা,তিনি আমাদের ভাষা দিয়েছেন,দিয়েছেন একটা সুন্দর স্বাধীন বাংলাদেশ,অথচ তাকে হত্যা করে স্বাধীন বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে দেয়ার অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তারা সফল হতে পারেনি, বর্তমানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোট বার বার ষড়যন্ত্র করেছে। আজকের আমাদের মাতৃতুল্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে হত্যা করতে এই পর্যন্ত ২২বার চেষ্টা করেছে, পারেনি, রাখে আল্লাহ মারে কে, এই দেশের মানুষের দোয়ায় আল্লাহর রহমতে তিনি বার বার বেচে যান, আগামীতে আমাদের আরো সাবধান থাকতে হবে। বুধবার বিকেলে বারদী ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আমীন হোসেন মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জাকির সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এম এ জামান, হাজী গরীব নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক মোঃ ফয়সাল আহমেদ ভূইয়া, জেলা জাতীয় পার্টি সদস্য মাসুদুর রহমান মাসুম, হাজী মুক্তার হোসেন,জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভুইয়া, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক হনুফা আক্তার মিতু, নাসরিন আক্তার পান্না,শিল্পী বেগম মেম্বার,জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব সিকান্দার আলী , আবদুল আউয়াল মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, ফারুক মান্নান মেম্বার, রফিকুল ইসলাম মেম্বার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা