1. admin@bangladeshbulletin24.com : admin :
সোহাগ রনি’কে আ’লীগের প্রস্তাবিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় নেতাকর্মীদের উচ্ছ্বাস - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোহাগ রনি’কে আ’লীগের প্রস্তাবিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় নেতাকর্মীদের উচ্ছ্বাস

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৮৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি।

উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সোহাগ রনিকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভুইয়া ও সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও সহ-সভাপতি ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে পোস্ট করছেন।

গত বুধবার বিকেল ৪ টায় সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটরিয়ামে ৭১ সদস্যবিশিষ্ট সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নামের তালিকা ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া ।

অনুষ্ঠান শেষে হাজি সোহাগ রনি বলেন,আমি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমার পিতার হাত ধরে রাজপথে রাজনীতি করে আসছি।আমি জেলা আওয়ামীলীগের প্রাণ পুরুষ জননেতা একেএম শামীম ওসমানের নেতৃত্বে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে রাজপথে আছি। আমাকে উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করার জন্য সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া,সাধারণ সম্পাদক কায়সার হাসনাত ও সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ সকল সিনিয়র নেতাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি তাদের নেতৃত্বে তাদের দিক নির্দেশনায় আমার দায়িত্ব পালন করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা