1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাঃ সম্পাদক ছিনতাই মামলায় গ্রেফতার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাঃ সম্পাদক ছিনতাই মামলায় গ্রেফতার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজু মোবাইল ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার।

গত রোববার মধ্য রাতে পৌরসভার রয়েল রির্সোটের সামনে থেকে তাদের কে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছেন পুলিশ।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ে অভিযোগে মামলা দায়ের করা হয় । রোববার বিকেলে কুমিল্লার কোতয়ালী থানার বাসিন্দা ওই মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদী হয়ে মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিন খাঁনের ছেলে।

জানা যায়, কুমিল্লার কোতয়ালী থানার রাইস গ্রামের বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো.সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল সেট নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকা যাওয়ার পথে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রমকালে র‍্যাব পরিচায়ে প্রাইভেটকারটি গতিরোধ করে। পরে ওই ব্যবসায়ীকে মারধর করে মোবাইল ফোন গুলো ছিনিয়ে পালিয়ে যায়।

পরে তাদের পরিচয় জানতে পেরে ঘটনার ১১দিন পরে গত রোববার ওই ব্যবসায়ী সোনারগাঁ থানায় রবিন, সাজুসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ পৌরসভার খাসনগর দিঘির পাড় থেকে তাদের গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে রবিন ও সাজু নামের দুজনকে গ্রেফতা এর পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যূতা ও হামলা ভাংচুরের অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা