1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ পৌরসভায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সোনারগাঁ পৌরসভায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩২১ বার পঠিত

মোঃ নুর নবী জনি:-নারায়ণগঞ্জ সোনারগাঁ পৌরসভায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌর এলাকার নোয়াইল, বালুয়াদিঘীরপাড়, হামছাদী সহ ৫টি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহিম।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন,দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছে,এতে করে প্রতি বছর সরকারের প্রায় ৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসকল অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি বলেন অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন,তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান সহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা