1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই সহোদর উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই সহোদর উদ্ধার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৯০ বার পঠিত
Oplus_0

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে নিখোঁজ হওয়া দুই সহোদর রাফি (১৪) ও রাফাতকে (১২) উদ্ধার করেছে সোনারগাঁ পুলিশ।

গত বুধবার(১৯ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার পাহাড়ি এলাকা বুহাপুর গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার এসআই মো. ইমরান হোসেন।

এবিষয়ে এসআই মো. ইমরান হোসেন জানান, গত ৫ মে সকাল সাড়ে ৮টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দুই সহোদর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ।

পরে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে পরদিন তাদের পিতা মো. ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে পুলিশ ব্যাপক তদন্তে মাঠে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নিখোঁজ দুই সহোদররা তাদের প্রকৃত বাবা আব্দুস সালামের বাড়িতে অবস্থান করছে। পরে এসআই মো. ইমরান হোসেনের নেতৃত্বে গত বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম জেলার ভূজপুর থানার পাহাড়ি এলাকা বুহাপুর গ্রাম থেকে তাদেরকে উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে আসে।

 

বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত রাফি ও রাফাতকে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে আদালতে পাঠিয়ে দেন পুলিশ।

 

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, রাফির ৩ বছর ও তার ভাই রাফাতের ১ বছর বয়সের সময় তাদের মা আঁখি আক্তারের সঙ্গে তাদের প্রকৃত পিতা আব্দুস সালামের ডিভোর্স হয়ে যায়। পরে তাদের মা আঁখি আক্তারের সাথে মো. ইউসুফ মিয়ার বিয়ে হয়। এদিকে পারিবারিক অভাব-অনটনের কারণে সৎ পিতার ঘর থেকে পালিয়ে গিয়ে চট্টগ্রামে প্রকৃত পিতা আব্দুস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় নিখোঁজ দুই ভাই। তবে তদন্ত চলাকালীন সময়ে এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেয়নি রাফি ও রাফাতের প্রকৃত মা আঁখি আক্তার ও সৎ পিতা মো. ইউসুফ মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা