1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১২৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারাগাঁয়ে অভিনব কায়দায় মালবাহী পিকআপে মাদক পাচার কালে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি পিক-আপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।

আটককৃতরা হলো:- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মুছাপুর ইউনিয়নের যোগীপাড়া লাঙ্গলবন্দ এলাকার মৃত হারুন এর ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৬), ও একই  থানা ও ইউনিয়নের পিছ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে জাকির হোসেন ওরফে আল আমিন (২৫)।

এর আগে শনিবার ভোরে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে একটি পিক-আপ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে গাড়ী তল্লাসি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে মাদককারবারীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো।  সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে তারা।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আকটকৃতদেরকে মাদক মামলায় গ্রেফতার ও ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা