1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি মাহমুদুল হক  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি মাহমুদুল হক 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৪০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হক।

গত বৃহস্পতিবার দুপুরে আকষ্মিক এ পরিদর্শনকালে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি।

এসময় ভূমি অফিসে সেবা প্রাপ্তির লক্ষ্যে আগত ব্যাক্তিদের সেবা প্রদানে যেন কোন প্রকার অনিয়ম না হয় এবং ঝামেলায় যাতে জড়িয়ে না পড়ে সেদিকে অফিস সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে নজরদারী রাখার নির্দেশনা প্রদান করেন।  তিনি বলেন, কোন সেবাগ্রহীতা তৃতীয় কোন মাধ্যমের কারণে যাতে হয়রানির শিকার না হয়  সেজন্যে তাদেরকে সচেতন করার পরামর্শ প্রদান করতে হবে। এছাড়া জমির খতিয়ান, নামজারী, ডিসিআর ও পর্চাসহ এতদসংক্রান্ত বিষয়ে দ্রুততার সাথে সেবাপ্রদান করার নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসক আরো বলেন, সেবাপ্রদানে অফিস সংশ্লিষ্ট কারো বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ পেলে কোনমতেই ছাড় দেয়া হবেনা ।

উপজেলা ভূমি অফিসের আওতাধীন সকল ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের সেবাপ্রদান সম্পর্কে  জানার আগ্রহ প্রকাশ করে  প্রয়োজনে এ সমস্ত স্থানে ভ্রামম্যমান ভূমি সেবা ক্যাম্প স্থাপন করে সেখানে সেবা প্রদানের দিক নির্দেশনাও প্রদান করেন তিনি ।

এ ছাড়া কর প্রদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেশী করে কাজ করার পরামর্শ প্রদান করে  এতদসংক্রান্ত বিষয়ে দায়েরকৃত মামলার নিষ্পত্তি ও অগ্রগতি বিষয়েও খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।

এসময় সোনারগাঁ নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) মো.ইব্রাহীম,কানুনগো কাজী মো.ফয়েজুল ইসলাম,নামজারী সহকারী দীপাল দেবনাথ,অফিস সহকারী ফৌজিয়া আক্তার,সার্বেয়ার মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা