1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে চোর আতঙ্কে এলাকাবাসী, আটক-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নে চোর আতঙ্কে এলাকাবাসী, আটক-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৬৭১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ– গনহারে চুরির ঘটনায় চোর আতঙ্কে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পাঁচআনি এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার ইকবাল হোসেন (২৫) নামে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। অপর দিকে, সনমান্দি ইউনিয়নের পাঁচআনি এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তি ইকবাল হোসেন নামে এক চোরের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বাদী তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, সম্প্রতি ইকবাল হোসেন ও তার সহযোগি কয়েকজন মিলে পাঁচআনি এলাকার মসজিদের মালামাল চুরিসহ এলাকায় অনেক বাড়িতে চুরি ছিনতাই করে আসছিল। চুরির ঘটনায় স্থানীয় লোকজন ইকবাল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা শিকার করে। এঘটনার পরবর্তীতে গত ১০/১০/২০২৩ ইং ইকবাল হোসেন ও তার সহযোগি অজ্ঞাত আরো ৩/৪ জন চোর মিলে গভীর রাতে আমার বাড়িতে প্রবেশ করে চুরি করতে শুরু করে। এসময় আমি টের পেয়ে চুরিতে বাধা দিতে গেলে ইকবাল হোসেন আমার গলায় ধারালো ছুরি ধরে ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও আমার পাসপোর্টসহ অন্যান্য জিনিস পত্র লুট করে নিয়ে যায়। চুরির ঘটনায় আমার প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে। সাখাওয়াত হোসেন আরো জানান, সম্প্রতি পাঁচআনি এলাকায় মসজিদসহ ১৫ টি চুরির ঘটনা ঘটেছে।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, সনমান্দি ইউনিয়নের পাঁচআনি এলাকায় চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা