1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁ আসনে নৌকার মাঝি হলেন কায়সার হাসনাত  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁ আসনে নৌকার মাঝি হলেন কায়সার হাসনাত 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২১৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে বাংলাদেশ  আওয়ামীলীগের মনোনীত নৌকার মনোনয়ন পেলেন সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত।

রোববার বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।

এসময় নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে কায়সার হাসনাতের নামটি ঘোষনা করা হয়।

উল্লেখ্য কায়সার হাসনাত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিএনপি ও চার দলীয় ঐক্য জোটের প্রার্থী সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী রেজাউল করিমকে ৮২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ নির্বাচনে জয়লাভ করেন।

এরপর ২০১৪ সালে নির্বাচনে তাকে মনোনয়ন বঞ্চিত করে, তার চাচা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়। সেই নির্বাচনে মহাজোটের জন্য জাতীয়পার্টির লিয়াকত হোসেন খোকা এমপিকে এ আসনটি ছেড়ে দিলে লিয়াকত হোসেন খোকা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

এরপর ২০১৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে ফের এ আসনটি ছেড়ে দেয় মহাজোট। সেই নির্বাচনে লিয়াকত হোসেন খোকা বিপুল ভোটে জয়লাভ করেন।

উল্লেখ্য দীর্ঘ ১০ বছর পর সোনারগাঁ আসন থেকে কায়সার হাসনাতকে আবারো আওয়ামীলীগের মনোনয়ন দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা