1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ৮ মন ওজনের শাপলা মাছ জেলের জালে - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ৮ মন ওজনের শাপলা মাছ জেলের জালে

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৯৮ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধি:নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক জেলের জালে প্রায় ৮ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে । চাঁদপুর এলাকার মেঘনা নদীতে হাবিবুল্লাহ নামের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে।

মঙ্গলবার সকালে উপজেলা বৈদ্যেরবাজার এলাকার মাছ ঘাটে পিকআপ ভ্যান করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন মাছটি । এসময় মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভীড় করেন।

স্থানীয়রা মাছটিকে কেউ শাপলা পাতা মাছ, কেউ পান পাতা মাছ আবার কেউ হাউস মাছ নামে ডাকেন। তবে বিদেশিদের কাছে এটি রেফিন ফিস বা স্টিং ফিস নামে পরিচিত।

বৈদ্যেরবাজার মাছ ঘাটের মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম জানান, ৮ মন ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে ধরা পড়ে। তিনি মেঘনা নদীর চাঁদপুর মোহনায় মাছ ধরার সময় তার জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি পিকআপ-ভ্যানে করে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার মাছ ঘাটে নিয়ে আসেন। সেখানে তিনি মাছটি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করেন।

বৈদ্যেরবাজার এলাকার আলম মিয়া বলেন, দীর্ঘ সময় পর বিরল প্রজাতির মাছ এ বাজারে নিয়ে আসা হয়েছে। মাছটি বিশাল আকৃতির। মাছটি লক্ষাধিক টাকায় বিক্রি হয়েছে।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, চাঁদপুর এলাকা থেকে এক জেলে মাছটি ধরে নিয়ে আসেন সোনারগাঁয়ে মাছটি প্রায় ৮ মন ওজনের। এটি বিভিন্ন অঞ্চলে একেক নামে পরিচিত। বাজারে এ মাছটির ব্যাপক চাহিদা রয়েছে। এটি মূলত শাপলাপাতা মাছ হিসেবেই পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা