1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ৭ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১২৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি ওয়ালার সঙ্গে ঝগড়ার জেরে তার ৭ বছরের নিষ্পাপ কন্যা শিশুকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় রবিবার শিশুটির পিতা বাদী হয়ে ২ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিশ এলাকার সুমন প্রধানের ৭ বছরের কন্যা শিশু দোয়াকে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করেন তার বাড়ির ভাড়াটিয়া সঞ্জয় কুমার পাল ও তার বাবা মনিশংকর পাল।

গত দুই বছর ধরে যশোর জেলার মনিরামপুর থানার ঢাকুরিয়া এলাকার সুঞ্জয় কুমার তার স্ত্রী-পরিবার নিয়ে সুমন প্রধানের পঞ্চম তলা ভবনের ৪র্থ তলায় ভাড়া থাকছেন।

গত ছয় মাস ধরে ভাড়া না দিয়ে তালবাহানা করে আসছে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সুত্র ধরে গত ১২ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে বিবাদী সুমনের ৭ বছরের নিষ্পাপ শিশুকন্যা দোয়াকে ডেকে নিয়ে দরজা লাগিয়ে মারধর করে শরীরে ম্যাচের কাঠি দিয়ে তার জামায় আগুন লাগিয়ে দেয়।

এসময় শিশুর ডাক চিৎকারে তার পিতা ও আশপাশের লোকজনের সহায়তায় দরজা খুলে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনিস্টটিউট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গত দেড় মাস ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে।

ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পাষন্ড সঞ্জয় কুমার পালের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করেছেন।

এ ব্যপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান পিপিএম বলেন,এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা