1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১১৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশ ( ডিবি) পরিচয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে অপহরণকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলোঃ শামীম হোসেন,আরিফুল ইসলাম, নাহিদুল ইসলাম, মিলন, রায়হান সরকার মামুন ও নয়ন।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি হাইয়েস গাড়ি, লুন্ঠিত নব্বই হাজার টাকা,একটি খেলনা পিস্তল,ডিএমপি (ডিবি)লেখা একটি কটি, একটি ভাঙ্গা ওয়াকিটকি,একটি চাইনিজ কুড়াল,একটি হাতকড়াসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাও লাউ মারমা জানান, বুধবার রাতে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দিয়া চেকপোস্টে পুলিশ ডিউটিরত অবস্থায় একটি হায়েস গাড়ি থেকে চিৎকার শুনে এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এসময় ৬জনকে আটক করা হয় ।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, আটককৃত ৬ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রী মিনাল কান্তিকে হাইয়েস গাড়িতে উঠিয়ে তার কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় চেকপোস্টে পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ভুয়া ডিবি পুলিশের আড়ালে ডাকাত দল পুলিশের হাতে ধরা পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা