1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩৫১ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র‍্যাব-১১র অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ (২৭) গ্রেফতার।

বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১র একটি অভিযানিক দল উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ আরিফ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচর এলাকার মোঃ স্বপনের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে আসামী আরিফ জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকা অবস্থায়ও মাদকদ্রব্য ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যায়। পলাতক থাকাবস্থায় আদালত তাকে ৫ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারী ও গোপন সন্ধানের মাধ্যমে র‌্যাব-১১র একটি দল আসামীর অবস্থান সনাক্ত করে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সোনারগাঁ থানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা