1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ৯৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ জুরান আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে রোববার দিবাগত রাতে সোনারগাঁ থানার এসআই(নিঃ)পঙ্কজ কুমার আর্চায সংগীয় ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করেন।

পুলিশ জানায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে চট্র,মেট্রো ব-১৪-৮৭৪ নং যাত্রীবাহী পরিবহনে তল্লাশিকালে জুরান আলী গাঁজাসহ বাস থেকে নেমে দৌড় দিলে তাকে হাতেনাতে আটক করে পরে তার কাছ থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জুরান টাঙ্গাইল জেলার গোপালপুর থানার নগদা শিমলা ইউনিয়নের রামপুর চৈতিলা এলাকার রাজু মিয়ার ছেলে ।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা