1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৪০২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মেঘনাঘাট চেকপোস্ট থেকে ৩০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মোঃ সুমন(২৮)।

বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে এস আই ওবায়দুর রহমান এএসআই শাহ আলমসহ একটি অভিযানীর দল উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোরে মোঃ সুমন (২৮) কে ৩০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত মোঃ সুমন মাদারীপুর জেলার কালকিনি থানার কাশিমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেট কার যাহার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ-৩৭-৩৮০৭ জব্দ করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা