1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে ২ যুবকের মরদেহ উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সোনারগাঁয়ে ২ যুবকের মরদেহ উদ্ধার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ১১৭ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একই দিনে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (পহেলা নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপর্দী ও নোয়াগাঁও এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপর্দী এলাকার চৈতি গার্মেন্টসের সামনে রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

অন্যদিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়নগর এলাকার নতুন রাস্তার পাশে আরেক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে যুবকদের কোন পরিচয় পাওয়া যায়নি।

কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) জানান, দুটি লাশই অজ্ঞাতনামা যুবকের। পৃথক স্থান থেকে উদ্ধার করা লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা